,

এক কুকুরের কামড়ে ৬৩ জন হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকটি এলাকার মোট ৬৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আহত নারী, শিশু ও বৃদ্ধসহ অন্যান্য রোগীরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন মানিকগঞ্জ শহরের বেওথা, জয়রা, ঢাকুলী, মুলজান, মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড সেওতা ও উকিয়ারা এলাকার বাসিন্দা।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান জানান, বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ানো মোট ৬৩ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কুকুরে কামড়ালে নিয়মিত ইনজেকশন নেয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আতঙ্কের কিছু নেই। আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। সবাই ভ্যাকসিন ইনজেকশন নিয়ে ঘরে ফিরে গেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর