,

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় আমদানী নিষিদ্ধ আতসবাজিসহ আটক ২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহায়তায় ভারতীয় আমদানী নিষিদ্ধ ১১ লাখ টাকামূল্যের আতসবাজি, একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটককরেছে পুলিশ।বুধবার গভীর রাতে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়েরসামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সদর উপজেলারসুলতানপুর এলাকার আমির মিয়ার ছেলে ইমরান(২০) ও আখাউড়া উপজেলার আব্দুল্লাপুর পশ্চিম পাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে রবিনমিয়া (১৯)।ব্রাহ্মণবাড়িয়া এনএসআই কার্য্যলয় সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালালে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩’শ ২০ প্যাকেট আতশবাজি, ৪শ প্যাকেট তারাবাজি, ৮ হাজার ২শ ৫০ পিস বিড়ি বাজি উদ্ধার করা হয়। এ সময় পিকআপ ভ্যান চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মড়েল ধানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে