,

প্রতিনিধি সভার কারণে শহরে যানবাহন বন্ধ! জনদুর্ভোগ পথচারীরা

news-image

নিজস্ব প্রতিনিধি : পৌর শহরের পথে পথে পুলিশ পাহারা দিয়ে মানুষকে যানবাহন থেকে নামিয়ে হয়রানি করা হয়েছে। ঢুকতে দেয়া হয়নি কোন ধরনের যানবাহন। এর ফলে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের প্রধান সড়ক টি.এ রোড থেকে কুমারশীল মোড় পর্যন্ত যানবাহন চলাচল সীমিত রাখা হয়। পরে সভাস্থলে মন্ত্রীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের আগমনের পর ওই সড়কে পুরোপুরি সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা কোনো যানবাহন চলাচল করতে দেয়নি।

এছাড়া পৌর মুক্তমঞ্চের পেছনে পৌরভবন সংলগ্ন সড়কটি দিয়েও যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

এদিকে ভোর থেকে বৈরি আবহাওয়ার কারণে জেলা শহরে বৃষ্টিপাত হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ করে দেয়ায় বৃষ্টিতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন।এতে ব্যাগ নিয়ে চলাচল কারি যাএীরা পড়েছেন চরম বেকায়দায়। বয়স্ক মহিলার চলাচলে বেশ কষ্ট পোহাতে হয়েছে।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় সড়কে যানবাহন চলাচল বন্ধের আগে থেকে কোনো নির্দেশনা দেয়নি পুলিশ।তার পরও রাস্তায় যানচলাচল করতে দেয়নি তারা।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে