,

ব্রাহ্মণবাড়িয়া ৫০ হাজার পিস আতশবাজি আটক

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া গতকাল বুধবার দিনগত রাত পৌনে একটার দিকে প্রায় ৫০ হাজার পিস আতশবাজি আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শহরের রেল গেইট থেকে থেকে আটক করা হয়। এসময় গাড়িসহ দুইজনকেও আটক করা হয়। সদর মডেল থানা পুলিশ জানায় গোপন সংবাদে ভিত্তিতে আতশবাজিবাহী পিকক্যাপটিসহ দুইজনকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। তাতে প্রায় ৯হাজার প্যাকেটে আনুমানিক ৫০ হাজার পিস আতশবাজি ছিল। যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকার মত।  আটককৃতরা হলেন মো.রবিন (১৯) ও ইমরান মিয়া (২০)।  রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তাহন্তর করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আহম্মেদ জানান,আতশবাজি সহ আটককৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গতকাল বৃহস্হপতিবার মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে