,

লন্ডন ভিক্তিক সহয়াক সরকার এদেশের জনগন মেনে নেবে না-ওবায়দুল কাদের

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এদেশের জনগন লন্ডন ভিক্তিক সহয়াক সরকার মেনে নেবে না। তিনি আগামী নির্বাচন সংবিধান অনুয়ায়ী আওয়ামীলীগের অধিনে হবে বলে জানান। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সংম্মেলন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বক্তব্য রাখেন এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহবুবুল আলম হানিফ আগামী নির্বাচনে বিএনপিকে আশার আহবান জানান তিনি বলেন আমরা কাউকে আদালতের বারান্দায় রেখে নির্বাচন করতে চায় না। এই দিকে সভাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খন্ড খন্ড মিছিল আসতে দেখা গেছে। প্রতিনিধি সম্মেলনে শহরের যানজট নিরসনে কালী বাড়ির মোড় থেকে কুমারশীল মোড় পর্যন্ত রিস্কা সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
এর আগে সকালে ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিতব্য দ্বিতীয় সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। ৬৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রায় ২২০ মিটার লম্বা এই সেতু সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। দেড় বছরের মধ্যে এ সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন এই সেতুর কাজ শেষ হলে রাজধানী ঢাকার সঙ্গে বৃহত্তর সিলেট ও বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ আরো সহজ হবে। কমে আসবে যানজট। পুরোনো সেতুটির পাশেই এই সেতু নির্মিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে