,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান সড়ক বন্ধ করে আ.লীগের সভা

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা উপলক্ষে শহরের একটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে শুরু হয়েছে জেলা ওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত আছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক হানিফ প্রমুখ।

সভা ও মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের প্রধান সড়ক টি.এ রোড থেকে কুমারশীল মোড় পর্যন্ত যানবাহন চলাচল সীমিত রাখা হয়। পরে সভাস্থলে মন্ত্রীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের আগমনের পর ওই সড়কে পুরোপুরি সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না।

এছাড়া পৌর মুক্তমঞ্চের পেছনে পৌরভবন সংলগ্ন সড়কটি দিয়েও যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

এদিকে ভোর থেকে বৈরি আবহাওয়ার কারণে জেলা শহরে বৃষ্টিপাত হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ করে দেয়ায় বৃষ্টিতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন  জানান, সড়কে যানবাহন চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি। বিষয়টি আমি দেখছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে