,

কলেজছাত্রীকে ছুরিকাঘাত : বখাটে তানভীরের স্বীকারোক্তি

news-image

মাজহারুল করিম (অভি) : সোনিয়া আক্তার (২২) নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বখাটে তানভীর (২৪)। আজ (বুধবার)জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আহমেদের আদালতে জবানবন্দি দেয় তানভীর। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তানভীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সোনিয়ার উপর হামলার ঘটনার মামলার তদন্তকারি কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জবানবন্দিতে তানভীর জানিয়েছে যে, প্রেমের সম্পর্কে অবনতি হওয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে। এর আগে, গত ৮ জুলাই শহরের কালিবাড়ি মোড়ের জে এন ডেন্টাল পয়েন্টের ভেতরে ঢুকে সোনিয়া আক্তারকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় ওইদিন রাতেই সোনিয়ার বাবা বাদী হয়ে সদর মডেল থানায় তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে গত ১১ জুলাই তানভীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন। সোনিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি লেখাপড়ার পাশাপাশি জে এন জে ডেন্টাল পয়েন্টে চাকরি করেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে