,

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৬দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।

জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর ‘যুক্তিসঙ্গত’ দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালের  দিকে এই ধর্মঘট প্রত্যাহার করে নেয় আন্দোলকারীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে আমাদের। বৈঠকে আমাদের যুক্তিসঙ্গত দাবিগুলো মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সাংবাদিকদের জানান, পরিবহন মালিক শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো খতিয়ে দেখে যেগুলো যুক্তিসঙ্গত মনে হয়েছে আমরা তা পূরণে আশ্বস্ত করেছি। আমাদের কথায় আন্দোলনকারীরা আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

এর আগে মহাসড়কে ফোর স্ট্রোক থ্রি হুইলার, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের ফলে সকাল থেকে ভাদুঘরস্থ পৌর বাস টার্মিনাল ও মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কোনো যাত্রীবাহী দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস ছেড়ে যায়নি।

এতে দুর্ভোগে পড়তে হয় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের। পরে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের নেতাদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসনের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর