,

ঈদে বুবলীর চমক

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আমার অভিনীত সিনেমা শুটার ও বসগিরি। আবারও আসছি একই ঈদ উত্সবে। এবারও আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। অনেক খুশি লাগছে।’

আসছে ঈদের সিনেমা নিয়ে এভাবেই বললেন শবনম বুবলী। এই চিত্রনায়িকার আসছে ঈদে মুক্তি পাবে শাহাদাত্ হোসেন লিটনের পরিচালনায় অহংকার ও আবদুল মান্নানের পরিচালনায় রংবাজ সিনেমা। দুই সিনেমা নিয়ে বুবলীর রাজকীয় অভিষেক হয়েছিল গত বছরের ঈদুল আজহায়ও। এরপরই তিনি শুরু করেন অহংকার সিনেমার কাজ। মাঝে মা নামেও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। যদিও এর কাজ এখনও শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে জানেন না বুবলী।

অহংকার ও রংবাজ দুই সিনেমায়ই বুবলীর বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। বুবলী শাকিব-বৃত্তেই ঘুরছেন-এমন কথা বলছেন অনেকেই। অন্য নায়কের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শাকিব খানের বাইরে কাজ করব না, তা নয়। ভালো প্রজেক্ট এলে অবশ্যই করব। এখনই তাড়াহুড়ো করে অন্য নায়কের সঙ্গে কাজ করে হইচই ফেলে দিতে চাই না। যা কিছু করব ভেবেচিন্তেই করব।’

ঈদের দুই সিনেমা নিয়ে বুবলী আরও বলেন, ‘নতুন দুটি সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী। অনেক যত্ন ও সময় নিয়ে কাজগুলো করেছি। দর্শক সিনেমাগুলো উপভোগ করলে সহজেই বুঝতে পারবেন। নতুন সিনেমা নিয়ে আপাতত ভাবছি না। ঈদের সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাব। একসঙ্গে দুই সিনেমা আসছে। আমার কাছে দর্শকদের প্রত্যাশাও অনেক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর