,

শাস্ত্রী কোচ হওয়াতে ক্রিকেট ছাড়ছেন ভারতের তারকা ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক :২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে রবি শাস্ত্রীকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শাস্ত্রী কোচ হওয়ার পর অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন হয়তো কপাল পুড়তে যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহের।

যারা মনে করছেন ধোনি ও যুবির ক্যারিয়ার সঙ্কটে, তারা কিন্তু ভুল করছেন। শাস্ত্রী কোচ হওয়ার পরেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছে। ব্যাট, প্যাড তুলে রাখতে চলেছেন একসময়ের তারকা ক্রিকেটার। তিনি সুরেশ রায়না। খবর ছড়িয়েছে, পরিবারের সঙ্গে তিনি নাকি সময় কাটাতে চান। সম্প্রতি ক্রিকেট থেকেও অনেক দূরে সরে গেছেন রায়না।

আইপিএল-টেনে অবশ্য রায়না ভালই পারফর্ম করেছেন। কিন্তু যেভাবে তরুণ ক্রিকেটাররা উঠে আসছেন ভারতীয় ক্রিকেটে, তাতে ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল মনে করছে, রায়নার আর জায়গা হবে না কোহলির দলে। আর এই দেওয়াল লিখন পড়ে ফেলার পরেই রায়নাও নিজের ভবিষ্যৎ স্থির করে ফেলেছেন। খুব শিগগিরই হয়তো ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দেবেন তিনি। তা কেবল সময়ের অপেক্ষা।

ধোনি তখন জাতীয় দলের অধিনায়ক। সেই সময়ে রায়না তারকা। রায়নার ব্যাট কথা বলা বন্ধ করে দিয়েছে বহুদিন। জাতীয় দলেও জায়গা চলে গিয়েছে তার। ওজন বাড়িয়ে ফেলেছেন অনেকটাই। তার রাজ্য দলের কোচ পর্যন্ত রায়নার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। বোঝাই যাচ্ছে, রায়না এখন ক্রিকেটের মূলস্রোত থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। শিগগিরই রায়না প্রাক্তনের তালিকাতেও নাম তুলে ফেলবেন বলেই খবর ছড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর