,

‘কমিটিতে আমার পরিবার থাকবে না’

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী। গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে তিনি কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হন। এর দুই মাস পরেই পদত্যাগ করেন সেখান থেকে। বিষয়টি সে সময় আলোচিত হয় সিনেমা পাড়ায়। এদিকে শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি মিশা সওদাগর মৌসুমীকে ‘বয়স্ক’ বলায় শুরু হয় নতুন সমালোচনা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে মিশাকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক সানি। এতে মিশা-সানীর বন্ধুত্বে চির ধরেছে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

গতকাল ১১ জুলাই ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার শুটিং স্পটে দেখা হয় মিশা, সানি ও মৌসুমীর। সেখানে আরো উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, পরিচালক মনতাজুর রহমান আকবর, প্রযোজক নাদের খান। ডিপজলের মধ্যস্থতায় এ সময় মিশা সওদাগর মৌসুমীর কাছে দুঃখপ্রকাশ করেন। ডিপজলসহ উপস্থিত সবাই মৌসুমীকে পুনরায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে ফিরে আসার অনুরোধ করেন। কিন্তু মৌসুমী তাৎক্ষণিকভাবে কিছু জানাননি বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন ওমর সানি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিশা সরি বলেছেন। ডিপজল ভাইসহ সবাই মৌসুমীকে আবার শিল্পী সমিতির পদে ফিরে যেতে অনুরোধ করেছেন- সবই ঠিক আছে। কিন্তু মৌসুমী তার সিদ্ধান্ত নতুন করে জানাননি।’

তিনি আরো বলেন, ‘শিল্পী সমিতির সঙ্গে আমি ও আমার পরিবার সব সময় ছিলো, আছে এবং থাকবে। তবে বর্তমান কমিটিতে আমার পরিবার থাকবে না- এটা পরিষ্কার।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘মৌসুমী আপাকে আমরা সন্মান করি। তিনি আমাদের সমিতির সঙ্গে আছেন। তিনি যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তা আমরা গ্রহণ করিনি। তা ছাড়া তিনি তো শপথ গ্রহণ করেননি। ফলে তিনি পদত্যাগ করেন কীভাবে?’

গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন মৌসুমী। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৩ জুলাই পদত্যাগপত্র পাঠিয়ে শিল্পী সমিতির সদস্যপদ থেকে পদত্যাগ করেন মৌসুমী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর