,

যৌন হয়রানির দায়ে জবি শিক্ষক চাকরিচ্যুত

news-image

নিউজ ডেস্ক : একাধিক ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আটজন ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসেনর কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। পরে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গত ১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন জনা দেয়। প্রতিবেদনে ওই কমিটি অভিযোগের সত্যতা পায়।

প্রক্টর বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় রাজীব মীরকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। একই অভিযোগে গত বছরের ২৬ এপ্রিল তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর