,

শুটিং না করেই ফিরলেন মাহি!

news-image

বিনোদন ডেস্ক : ঈদের পর স্বামীকে নিয়ে ভালোই ঘুরে বেড়ালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সিলেটের পাহাড়-পর্বত আর নৈসর্গিক সৌন্দর্যে চষে বেড়িয়েছেন এ নায়িকা। এরপর ফ্রেশ মনেই ফিরেছেন শুটিংয়ে।

কিন্তু বাদ সাধল বৈরী আবহাওয়া। সোহেলের পরিচালনায় কক্সবাজারে ‘পবিত্র ভালোবাসা’র শুটিংয়ে যোগ দিয়েছিলেন মাহি। বৃষ্টির কারণে শুটিং করা সম্ভব হয়নি। ফিরে আসতে হয়েছে ঢাকায়।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, শিডিউল মোতাবেক পবিত্র ভালোবাসা ছবির শুটিংয়ে গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে শুটিং বন্ধ রয়েছে। তাই মন খারাপ করেই ঢাকায় ফিরে আসতে হল।’

ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক রোকন। রয়েছেন মৌসুমী-ফেরদৌস জুটিও। জানা গেছে, হিন্দু-মুসলিমের প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। মাহি এতে মুসলিম আর রোকন হিন্দু চরিত্রে অভিনয় করছেন।

বিশেষ এক চরিত্রে সুচরিতাও অভিনয় করছেন। পবিত্র প্রেম ছাড়াও সম্প্রতি লন্ডনে ‘তুই শুধু আমার’ শিরোনামের একটি ছবির শুটিং করে ফিরেছেন মাহি। হাতে রয়েছে ঢাকা অ্যাটাক, মনে রেখো, পলকে পলকে তোমাকে চাই, হারজিৎ ও অবতার, জান্নাত, গোলাপ তলির কাজলসহ আরও বেশ কয়েকটি ছবি। এর মধ্যে প্রায় ছবির শুটিংই শেষের পথে। শিগগিরই মুক্তির জন্য প্রস্তুত করা হবে ছবিগুলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর