,

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি

news-image

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর দেওয়া তথ্য মতে দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৪.৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছে। এমন তথ্য দিয়েছিল চলতি বছরের এপ্রিলে। এর এক মাস পরেই তা এসে দাঁড়িয়েছে সাত কোটি ১৯ লাখ ৫৬ হাজারে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে গ্রাহক সংখ্যা প্রকাশ করেছিল বিটিআরসি। ওই তথ্য অনুযায়ী, তখন কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর হঠাৎ করে কমে গিয়েছিল মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। গত এপ্রিলে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৭ কোটি ৭৭ লাখ ৯৬৯। এখনও আনুষ্ঠানিকভাবে মে মাসের তথ্য প্রকাশ না করলেও অপারেটরগুলো বিটিআরসির কাছে যে পরিসংখ্যান জমা দিয়েছে সেখানে বলা হয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত রয়েছে ৬ কোটি ৭৪ লাখ সিম। তবে সেখানে থ্রিজি বা টুজি বিষয়ে আলাদা তথ্য নেই।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) থেকে জানানো হয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে গ্রাহকরা সংযোগ নিয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার। আর আরও এক লাখ চার হাজার ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে তিনটি ওয়াইম্যাক্স অপারেটর ও রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন কোম্পানি বিটিসিএলের মাধ্যমে। দেশের মোট সংযোগের বিপরীতে প্রায় চারশ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে