,

বলিউডের নির্যাতিত নারীরা

news-image

মানদানা করিমি

‘ক্যায়া কুল হ্যায় হাম ৩’ ছবিতে অভিনয় করে বলিউডে আলোচিত হয়েছেন অভিনেত্রী মানদানা করিমি। এ বছরের জানুয়ারিতে প্রেমিক গৌরব গুপ্তকে বিয়ে করেন তিনি। কিন্তু সম্প্রতি স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন মানদানা। কারণ, তিনি পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে নাকি চলচ্চিত্র জগৎ ছাড়তে বলা হয়েছে। এমনকি শাশুড়িও নাকি তাঁকে হয়রানি করেছেন এ নিয়ে।

রতি অগ্নিহোত্রী

বলিউড অভিনেত্রীদের মধ্যে মানদানা কিন্তু এই তালিকায় একা নন। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন আরও অনেকে। ‘কুলি’খ্যাত অভিনেত্রী রতি অগ্নিহোত্রী যখন ক্যারিয়ারের তুঙ্গে, তখন বিয়ে করেছিলেন ভিরওয়ানিকে। কিন্তু ধীরে ধীরে স্বামী তাঁর কাজ নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠলে রতির ওপর চালাতে থাকেন শারীরিক নির্যাতন। একটা সময় রাতি পালিয়ে তাঁর বাবার বাড়িতে আশ্রয় নেন।
জিনাত আমান

দুর্ভাগা ছিলেন জিনাত আমানও। প্রথম স্বামী সঞ্জয় খান এবং দ্বিতীয় স্বামী মাজহার খানও তাঁকে শারীরিক নির্যাতন করতেন। সঞ্জয় খান তো জিনাতের চোখে চিরদিনের জন্য এমন ক্ষত করে দিয়েছেন, যা আর বিলুপ্ত হওয়ার নয়। জিনাত চেয়েছিলেন একটা সুখী পরিবার। চেয়েছিলেন তাঁর সন্তানের জন্য একজন ভালো বাবা। কিন্তু তাঁর আশা কোনো দিন পূরণ হয়নি।
প্রথম স্বামী রাজা চৌধুরীর সঙ্গে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির সম্পর্কটাও ভালো যায়নি। এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, বিয়ের তিন মাস পর থেকেই রাজা তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেছিলেন, যা তাঁদের মেয়ে পলকের ওপরও বাজে প্রভাব ফেলেছিল।
শ্বেতা তিওয়ারির

নির্যাতনের তালিকা থেকে বাদ পড়েননি সাবেক বিশ্বসুন্দরী যুক্তামুখীও। নিউইয়র্কের ব্যবসায়ী প্রিন্স তুলিকে বিয়ে করে সুখী হতে পারলেন না যুক্তামুখী। এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন, তাঁর সাবেক স্বামী তাঁকে শারীরিক ও যৌন নিপীড়ন করতেন। এমনকি তাঁদের ছেলের সঙ্গেও খারাপ আচরণ করতেন।
যুক্তামুখী

কাপুর পরিবারের সদস্য কারিশমা কাপুরও হয়েছিলেন পারিবারিক নির্যাতনের শিকার। শুধু সাবেক স্বামী সঞ্জয় কাপুরই নন, কারিশমার শাশুড়ি রানি কাপুরও তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। কারিশমা আরও অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী অন্য নারীর সঙ্গে পরকীয়া করতেন। এমনকি সন্তানদের প্রতিও যত্নবান ছিলেন না সঞ্জয়।
কারিশমা কাপুর

প্রীতি জিনতার টোল পড়া হাসির মধ্যে লুকিয়ে ছিল নির্যাতনের ভয়। তাই প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন ব্যবসায়িক সঙ্গী নেস ওয়াদিয়ার সঙ্গে। প্রীতির অভিযোগ, নেস তাঁকে যৌন নির্যাতন করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন। তাই নেসের সঙ্গে সম্পর্ক রাখাটা নিরাপদ মনে করেননি তিনি।
প্রীতি জিনতা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে