,

‘রঙ্গমঞ্চে বিএনপি নেতারা নব্য কুশীলব’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতারা শেক্সপিয়রের উদ্ধৃতি তুলে ধরে বলছেন পৃথিবী একটি রঙ্গমঞ্চ। আমরাও তাই বলি। কিন্তু এই রঙ্গমঞ্চের কুশীলব হলো বিএনপি নেতারা। আসলে বিএনপি হলো একটি রঙ্গনটীর দল। ‘ শুক্রবার (৩০ জুন) দুপুরে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘ভ্যাট আইন বাতিল এবং আবগারি শুল্ক কমানোর জন্য বিএনপি তাদের নাটক মঞ্চায়ন করতে না পারায় দলটির নেতা আবোল-তাবোল বকছেন’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া যাওয়ায় রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব না হতে পারায় তার মাথা আরও খারাপ হয়েছে। ‘ আয়োজক সংগঠনের সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে