,

অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে নামবে মালয়েশিয়া পুলিশ

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবস্থানকারী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে মধ্যরাত থেকে মালয়েশিয়া পুলিশ অভিযানে নামবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সরকার ঘোষিত ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদন করার সময়সীমা আজ শুক্রবার শেষ হওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, তাদের তথ্যানুযায়ী আবেদনকারী শ্রমিকের হার মাত্র ২৩ শতাংশ, যেখানে প্রায় ৬ লাখ অবৈধ শ্রমিক অবস্থান করছেন।

মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এক সংবাদ সম্মেলনে বলেন, আমি বিস্মিত নই, বরং হতাশ সেই সব নিয়োগকারীদের ওপর যারা এখনো তাদের কর্মচারীদের জন্য আবেদন করেননি। যা গত ১৫ ফেব্রুয়ারি থেকে চালু করা হয়। তিনি আরো বলেন, বারবার অনুরোধ করার পরও যারা সুযোগ কাজে লাগাননি, আজ মধ্যরাতের পর আর সময়সীমা বাড়ানো হবে না।

মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, সময়সীমা অতিক্রমের পর গ্রেপ্তার অভিযানে নামবে পুলিশ। ইমিগ্রেশন আইন ৫৬(১), ৫৫(বি) ও ১৯৫৯/১৯৬৩ অনুযায়ী কর্মচারী, নিয়োগকারী এবং স্টুডেন্ট ভিসায় নিয়োগকারীদের গ্রেপ্তার করা হবে।

এদিকে এরই মধ্যে ই-কার্ড জালিয়াতির অভিযোগে কিছু এজেন্ট গ্রুপকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত সর্বমোট ১ লাখ ৫৫ হাজার ৬৮০ জন শ্রমিক ই-কার্ডের জন্য আবেদন করেছেন। যার মধ্যে ১ লাখ ৪০ হাজার ৭৪৬টি কার্ড সরবরাহ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে