,

সমকামী বিয়ের বৈধতা দিলো জার্মানি

news-image
জার্মানিতে স্ন্যাপ ভোটের মাধ্যমে সমকামী বিয়ের বৈধতা দিলো এমপিরা। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সোমবার বিরোধীদের এ বিষয়ে ভোটাভুটির প্রস্তাব করলে, শুক্রবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ব্যাপক ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রস্তাবটি।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে জানা গেছে, এর আগে সমকামী বিয়ের বিরোধিতা করে আসছিলেন চ্যান্সেলর। তবে নতুন এই আইন পাশ হওয়ায় এখন থেকে সমকামীরা (গে ও লেসবিয়ান) বিয়ের পূর্ণ অধিকার পেলেন। একই সঙ্গে তারা সন্তান দত্তকও নিতে পারবেন।
জানা গেছে, মার্কেল এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে ইউরোপীয় দেশের মধ্যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লুক্সেমবার্গ, ফ্রান্স, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড আগেই সমকামী বিয়েকে বৈধতা প্রদান করে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে