,

সীমান্তে চীন-ভারতীয় সেনার মারামারি! বন্ধ কৈলাস যাত্রা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত-চীনের মধ্যে। সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে ঝামেলার জের। ঢুকতে দেওয়া হচ্ছে না কৈলাস মানস সরোবরগামী তীর্থযাত্রীদের। তিব্বতে ঢোকার আগে তীর্থযাত্রীদের আটকে দেওয়া হচ্ছে।

স্পষ্ট ভাষায় স্বীকার করে নিল বেইজিং। এই কারণেই সিকিমের নাথুলা পাসও বন্ধ করে দিয়েছে তারা। বেইজিংয়ের দাবি, নিরাপত্তাগত কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় এলাকায় ঢুকে পড়ে কয়েকটি অস্থায়ী সেনা বাঙ্কার ধ্বংস করেছে। যদিও চীনা সেনার অভিযোগ, ভারতই সীমান্তে চীনের রাস্তা তৈরিতে বাধা দিয়ে সমস্যা তৈরি করেছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সে কারণেই নাথুলা পাস বন্ধ করে দিয়েছে তারা। এক বিবৃতিতে তারা অভিযোগ করেছে, সম্প্রতি ভারতীয় সেনা সিকিম সীমান্ত পেরিয়ে চীনা এলাকায় ঢুকে পড়ে, ডংলং এলাকায় কার্যরত চীনা সেনাকে বাধা দেয়। তাই চীন সেইমত ব্যবস্থা নিয়েছে। যদিও ফাঁস হওয়া ভিডিওতে ভারতীয় সেনার চীনা সীমান্তে ঢুকে পড়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাতে পরিষ্কার দেখা গেছে, জোর করে ভারতে ঢোকার চেষ্টা করছে চীনা সেনা। আর তা ঠেকানোর চেষ্টা চালাচ্ছে ভারত।

অন্যদিকে, মানস সরোবর মুখী ৪৭ জন তীর্থযাত্রীর প্রথম দলকে ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে নাথুলায় ঢুকতে দেওয়া হয়নি। তাঁরা উত্তরাখণ্ডের পুরনো লিপুলকে-র পথ ধরে মানস সরোবর রওনা দেন। নাথুলার পথটি নতুন, ২০১৫ সালে মোদী সরকারের অনুরোধে ওটি খুলে দেয় চীন।

চীনের দাবি, ভারতকে চীনের সঙ্গে সীমান্ত চুক্তিকে সম্মান করতে হবে, সীমান্ত থেকে নিরাপত্তা কর্মকর্তাদের সরাতে হবে ও গোটা বিষয়টির তদন্ত করতে হবে, যাতে সিকিম সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে