,

ফেঁসে যাচ্ছেন ট্রাম্প!

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিতর্কিত মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তার জয়ের পেছনে রাশিয়ার হাত ছিল বলে যে অভিযোগ উঠেছিল তার এখনও তদন্ত চলছে। এর মধ্যেই সোমবার টুইটারে ট্রাম্প বলেন, ওবামা রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, কারণ তিনি ভেবেছিলেন, হিলারি ক্লিনটনই জিতবেন।

এর আগে, গত সপ্তাহেই টুইটারে বারাক ওবামা সরকারকে আক্রমণ করে ট্রাম্প বলেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে সিআইএ’র কাছ থেকে জানতে পেরেছিলেন ওবামা। কিন্তু তখন তিনি কোনো পদক্ষেপ নেননি। ট্রাম্পের এই মন্তব্য বুমেরাং হয়ে ফিরে গেছে তাঁর কাছেই। কারণ ট্রাম্প বরাবরই বলে আসছেন, তাঁর জয়ে রুশ হস্তক্ষেপ ছিল না।

কিন্তু ওবামা সরকারের বিরুদ্ধে করা এই টুইটার বার্তায় তিনি নিজের অজান্তেই স্বীকার করে নিয়েছেন, মার্কিন নির্বাচনে গোপনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। একই সঙ্গে তাঁর জয়েও যে রুশ হাত ছিল, ট্রাম্পের টুইটে তা পরিষ্কার হয়ে গেছে বলে মনে করছেন গোয়েন্দারা এবং আমেরিকাবাসী।

প্রাক্তন এফবিআই ডিরেক্টর জেমস কোমিও মার্কিন কংগ্রেসের কাছে অভিযোগ করেন, মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ে রুশ হাত নিয়ে। এ ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁকে বরখাস্ত করেন ট্রাম্প বলেও অভিযোগ করেছিলেন কোমি। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে