,

ট্রাম্পকে সপরিবারে ভারতে আসার আমন্ত্রণ মোদির

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিকালে হোয়াইট হাউসে করমর্দন করে মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন ট্রাম্প।

সেই সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই সময় সপরিবারে ভারতে এসে ঘুরে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী মোদি৷

মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন তাতে আপ্লুত মোদি। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে যখন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ভারতে এসেছিলেন তখনও তার সম্পর্কে খুবই ভালো কথা বলেছিলেন। যা এখনও প্রধানমন্ত্রীর মনে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বৈঠকের কিছু ঘণ্টা আগেই হিজবুল প্রধান সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। যাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইন্দো-মার্কিন এই সম্পর্ক যে ভবিষ্যতেও এমনই মজবুত থাকবে সেই বিষয়ে কোনও সংশয় নেই। দু’দেশেরই প্রধান লক্ষ্য যে, সন্ত্রাসকে নির্মূল করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে