,

কাতারের ওপর সৌদি শর্তে ক্ষুব্ধ তুরস্ক

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন কাতারের ওপর প্রতিবেশী দেশগুলোর দেয়া শর্তগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সেদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ।

সৌদি আরবের নেতৃত্বে চারটি আরব দেশ নিষেধাজ্ঞা এবং অবরোধ তোলার বিপরীতে যে ১৩টি শর্ত কাতারের ওপর চাপিয়েছে, তার মধ্যে আল জাজিরা টিভি বন্ধ, ইরানের সাথে সম্পর্ক কমানো এবং তুরস্কের একটি সামরিক বিমান ঘাঁটি বন্ধের দাবি রয়েছে।

শুক্রবার এই দাবিগুলো দিয়ে কাতারকে ১০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

দুদিন পর রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি এসব শর্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এসব শর্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কাতারের সার্বভৌমত্ব খর্ব করার সামিল। কাতার যে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে তার জন্য কাতারের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

কাতার ইতিমধ্যেই সৌদি আরবসহ চারটি আরব দেশের এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এসব শর্ত অযৌক্তিক এবং এগুলো মানা সম্ভব নয়।

কাতার সন্ত্রাসবাদকে সহায়তা করছে এই অভিযোগে সৌদি আরব, ইউএই, মিশর এবং বাহরাইন কাতারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা চাপিয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে