,

ব্রিটেনে ফায়ারটেস্টে ৩৪ বহুতল ভবন ব্যর্থ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের পর ব্রিটেনে বহুতল ভবনে ফায়ারটেস্ট বা অগ্নি নিরাপত্তা পরীক্ষায় ৩৪টি বহুতল ভবন ব্যর্থ হয়েছে। তাই ওইসব ভবনের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বাড়ি খালি করতে বলা হয়েছে। ফলে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে প্রায় চার হাজার বাসিন্দাকে।

সম্প্রতি লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জন প্রাণ হারান। নিখোঁজ রয়েছেন অনেকে। এরপরই নড়েচড়ে বসে ব্রিটেন। কমিউনিটিস মন্ত্রণালয় জানায়, লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ম্যানচেস্টার ও প্লেমাউথসহ ১৭টি স্থানে বেশকিছু ভবনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই বলে চিহ্নিত করেছে।

অগ্নিকাণ্ডের পর তৎক্ষণাৎ কোনও ব্যবস্থা নিতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তাই এখন দ্রুত বেশ কিছু পদক্ষেপ নেয়ার চেষ্টা করছেন তিনি। স্কাই নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘এমন পদক্ষেপ নেয়া খুবই কঠিন। অনেককে অস্থায়ী আবাসে সরিয়ে নিতে হচ্ছে আমাদের।’

চিহ্নিত ৩৪টি বহুতল ভবনের বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখন আশ্রয় খুঁজছেন। কেউ বন্ধু কিংবা আত্মীয় বাড়িতে, নয়তো হোটেল। তবে ঘর ছাড়ার কথা শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তাদের দাবি, খুব অল্প সময়ের নোটিশে তাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে, যেটা প্রায় অসম্ভব। শহরের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের এই বিষয়টি জানিয়েছে। সবাই তখন এত কম সময়ে ঘর ছাড়তে রাজি হয়নি।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন ঘরছাড়াদের আশ্রয়ের ব্যবস্থা করে।

ক্যামডেন কাউন্সিলের প্রধান জর্জিয়া গুল্ড বলেন, ‘আমরা জানি এটা খুবই কঠিন। তবে নিরাপত্তা সবার আগে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে