,

ফিলিপাইনে ৮৯ বিদেশি জঙ্গির মধ্যে তিন বাংলাদেশি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও এলাকায় ৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধার (আইএসপন্থী জঙ্গি) মধ্যে তিনজন বাংলাদেশি অবস্থান করছেন বলে দেশটির সংবাদমাধ্যম ম্যানিলা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, সন্দেহভাজন ৮৯ জন বিদেশি যোদ্ধা মারাওয়ি শহরসহ মিন্দানাওয়ের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিচ্ছেন। এসব জঙ্গি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সীমান্ত দিয়ে ফিলিপাইনে প্রবেশ করেছেন বলে ধারণা নিরাপত্তা বাহিনীর।

৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধার মধ্যে ২৮ জন ইন্দোনেশিয়ার, ২৬ জন পাকিস্তানের, ২১ জন মালয়েশিয়ার, চারজন আরবের, তিনজন বাংলাদেশের, একজন ভারতের এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। বাকি পাঁচজনের পরিচয় এখনো অনিশ্চিত।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং অন্যান্য দক্ষিণপূর্ব এশিয়ার ইসলামি জঙ্গিরা জিহাদে অংশ নেয়ার জন্য ফিলিপাইনে বেশি আসছেন বলে প্রতিবেদনে বলা হয়।

ওই ঘটনার পর থেকে শহরটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে অন্তত ১ লাখ ৮০ হাজার মানুষ শহরটি থেকে সরে যেতে বাধ্য হয়েছে। গত শুক্রবার পর্যন্ত ২৮৯ জন জঙ্গি, সরকারি বাহিনীর ৮৯ জন সৈন্য, ২৬ জন বেসামরিক নাগরিক এই যুদ্ধে নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের ভাষ্য।

ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেটে অনুপ্রাণিত প্রায় ২৫০-৩০০ জঙ্গি মারাওয়ি শহরে অবস্থান করছে, যাদের মধ্যে কয়েক ডজন বিদেশি যোদ্ধা আছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে