,

বাগদাদি মারা গেছে শতভাগ নিশ্চিত: রাশিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রুশ বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রধান ও কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি প্রায় শতভাগ নিশ্চিত। এমনটিই দাবি করেছেন রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান ভিক্টর ওজেরভ।

শুক্রবার ওজেরভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানায়।

তিনি বলেন, ‘বাগদাদির মৃত্যুর খবর এখন শতভাগ সত্যের কাছাকাছি। কারণ, আইএস জঙ্গিরা এখন পর্যন্ত তাকে কোথাও দেখায়নি। এই বাস্তবতা আমাদেরকে বাগদাদির মৃত্যুর বিষয়ে আরো বেশি আস্থাশীল করে তুলছে।’

কয়েকদিন আগে, এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনী জানায়, গত ২৮ মে রাতে রুশ সুখোই জঙ্গিবিমান রাকার কাছে একটি সন্ত্রাসী অবস্থানে ১০ মিনিট ধরে হামলা চালায়। ওই রাতে বাগদাদিসহ আইএসের শীর্ষ সন্ত্রাসী কমান্ডাররা রাকা থেকে তাদের লোকজন সরিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে বসেছিল। বিভিন্ন চ্যানেলে তথ্য নিয়ে রাশিয়া পরে জানিয়েছিল, হামলায় বাগদাদি মারা গিয়ে থাকতে পারে। সূত্র: ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে