,

কাবা শরীফে হামলার পরিকল্পনা নস্যাৎ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মুসলমানদের পবিত্র স্থান মক্কার কাবা শরীফে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। তবে কিভাবে বা কারা ওই হামলার পরিকল্পনা করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। শনিবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।

সৌদি স্বরাষ্ট্র দপ্তর জানায়, একটি ভবন ঘিরে পুলিশের অভিযানের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে। এসময় ওই ভবনটি বিধ্বস্ত হয়ে পুলিশ কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
রমজান মাসের শেষের দিকে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান মক্কায় সমবেত হয়েছেন। এর আগে, চলতি মাসের শুরুতে পবিত্র রমজান মাসকে ঘিরে সৌদি আরবে হামলার হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সম্প্রতি সৌদি আরবে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। সেগুলোর বেশ কয়েকটির দায় স্বীকার করেছে আইএস। বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দেশটির শিয়া সংখ্যালঘু ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে। ২০১৬ সালের জুলাইয়ে মদিনায় ইসলামের নবীর মসজিদের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছিলেন।

আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটে সৌদি আরব রয়েছে। সিরিয়া ও ইরাকের অন্য জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধেও দেশটি লড়াই করছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে