,

বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফের প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। পর পর দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

পাকিস্তানের গণমাধ্যম ডন সূত্রে জানা গেছে, বিকেলে পাকিস্তানের পাড়াচিনার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময়ে এই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সেনা কর্মকর্তারা। পুরো এলাকা ঘিরে চলছে তল্লাশি।

প্রসঙ্গত, শুক্রবার সকালেই বিস্ফোরণে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানের কোয়েটা শহরে পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে বিস্ফোরণে অন্তত ১২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে