,

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২০, আহত ৫০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫০ জন।

স্থানীয় বৃহস্পতিবার ১২টায় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের ‘নিউ কাবুল ব্যাংকের’ সামনে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

আফগান সরকারের কর্মকর্তা ওমর জাওয়াক জানিয়েছেন নিহতদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা জানিয়েছেন তিনি।

লস্কর গাহ শহর পুলিশের মুখপাত্র সালাম আফগান এএফপিকে বলেন, দুপুর ১২টার দিকে নিউ কাবুল ব্যাংকের প্রবেশমুখে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

ওই সময় ব্যাংকটির বাইরে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাদের বেতন তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে