,

মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের চেষ্টা করেছিলো রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় কমপক্ষে ২১টি অঙ্গরাজ্যে হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছিল রাশিয়া। হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিষয়ক কর্মকর্তা জেনেট ম্যানফ্রা সিনেট প্যানেলের শুনানির সময় এ কথা জানান। তবে অঙ্গরাজ্যগুলোর নাম তিনি জানান নি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তকারী একটি সিনেট প্যানেলের কাছে সাক্ষ্য দেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তা। জেনেট ম্যানফ্রা জানান, তার কাছে মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং প্রচেষ্টার প্রমাণ আছে। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ২১টি রাজ্যের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থায় প্রমাণ পেয়েছি, যা আসলে তাদের লক্ষ্যবস্তু ছিল।” এক প্রশ্নের জবাবে ম্যানফ্রা এও বলেন, এই হ্যাকিংয়ে প্রকৃত ভোটের ব্যালট পরিবর্তিত হওয়ার কোন প্রমাণ নেই। সিনেট প্যানেলের শুনানিতে কোন কোন রাজ্যে হ্যাকিং হয়েছিল সেগুলো প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ম্যানফ্রা বলেন, নির্বাচনী প্রচারণা পর্ব চলাকালে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। সিনেটের গোপন এই শুনানিতে মার্কিন নির্বাচনী ব্যবস্থার সার্বিক অখণ্ডতার বিষয়ে নিজের আস্থার কথা তুলে ধরেন এই নিরাপত্তা কর্মকর্তা। সেই সাথে তিনি আরো বলেন, তার সংস্থার পক্ষে ভোটের হিসেব পরিবর্তনের প্রচেষ্টা শনাক্ত করা সম্ভব। যদিও ভোটিং মেশিনের ফরেনসিক পরীক্ষা চালানো হয়নি বলে স্বীকার করেন ম্যানফ্রা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে রাশিয়ার হস্তক্ষেপের কথা বলে আসছিল। ক্রেমলিন এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়ের মধ্যকার যোগসূত্র প্রমাণ করতে এফবিআইও পৃথক তদন্ত করছে। তবে রাশিয়া প্রথম থেকেই এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এসেছে। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে