,

নগ্ন ছবি পোস্ট করায় মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ক্ষুদ্র জাতিসত্তার এক নারীর নগ্ন ছবি পোস্ট করার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আসামের বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার কলকাতার গণমাধ্যমে বলা হয়েছে, আসামের গুয়াহাটির মহকুমা বিচার বিভাগীয় বিচারকের আদালতে করা এই মামলায় বিচারক ক্ষুদ্র জাতিসত্তার ওই নারীর জবানবন্দি রেকর্ড করেছেন। প্রায় ১০ বছর আগে ওই নারীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করা হয়।

ওই নারীর অভিযোগ, ২০০৭ সালের ২৪ নভেম্বর গুয়াহাটির বেলতলায় ‘আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আসাম’-এর বিক্ষোভ চলাকালে তাঁকে নগ্ন করে নির্যাতন করা হয়। তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলনে যোগ দেননি। কিন্তু এসব বিষয় না জেনে ফেসবুকে তাঁর ওই নগ্ন ছবি পোস্ট করেন আদিত্যনাথ ও রামপ্রসাদ শর্মা।

আসাম পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বলেছেন, ফেসবুকের যে অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করা হয়েছিল, তা ভুয়া। আদিত্যনাথের নাম দিয়ে সেটি খোলা হয়েছিল।

বিজেপি সাংসদ রামপ্রসাদ শর্মা বলেছেন, ‘ওই নারীকে বিবস্ত্র করে নিগ্রহ করার ঘটনা ওই দিন ঘটেছিল। তিনি এখনো সুবিচার পাননি। আমি সোশ্যাল মিডিয়ায় ছবিটি এই জন্য শেয়ার করেছিলাম যেন সবাই ওই ঘটনার কথা জানতে পারেন। দোষীরা যেন শাস্তি পায়।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে