,

রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে ন্যাটো বিমানের ধাওয়া!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী বিমানের দিকে ধেয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর একটি যুদ্ধবিমান।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তায় নিয়োজিত আরেকটি রুশ যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে সরে যায় ন্যাটোর বিমানটি।

তারা আরো বলেছে, বুধবার ব্লাটিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু তাদের কালিনিনগ্রাদ ছিটমহেল যাচ্ছিলেন। সেখানে নিরাপত্তা ইস্যুতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার।

এদিকে, রাশিয়ার অভিযোগের পর ন্যাটো জানিয়েছে, তারা রুশ বিমান শনাক্ত করেছে। কিন্তু এটি যে রাশিয়ার বিমান, তা তারা বুঝতে পারেনি।

অন্যদিকে, এ ঘটনার আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, সোমবার একটি মার্কিন গোয়েন্দা বিমানের ৫ ফুট কাছ দিয়ে উড়ে যায় রুশ যুদ্ধবিমান। এ বিষয়কে কেন্দ্র করে দুই দেশ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। রাশিয়ার অভিযোগ, মার্কিন বিমানটি ‘উসকানিমূলক’ গতিতে রুশ বিমানের দিকে ধেয়ে আসে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমানের পরস্পরের পাশ ঘেঁষে যাওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এসব ঘটনাকে।

তথ্যসূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে