,

জমে উঠেছে ঈদ বাজার শহরে পড়েছে উপড়ে পড়া ভিড়

news-image

মাজহারুল করিম (অভি) : আর কয়দিন পর পবিত্র ঈদুল ফিতর । পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজে জমে উঠেছে ঈদ বাজার। সবাই পরিবার-পরিজন নিয়ে ছুটাছুটি করছে এক মার্কেট থেকে আরেক মার্কেট। চারদিকে মানুষের ভিড়। তার উপর ব্যস্ত হয়ে উঠেছে বিভিন্ন রাস্তাঘাট। বিভিন্ন মটরচালিত রিক্সা , অটোরিক্সা সহ রাস্তাঘাটে প্রায় অনেকটা ভিড় লেগেই আছে। ছোট থেকে বড় সবাই ঈদের আনন্দে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে শহরের বিভিন্ন মার্কেট গুলোতে। শহরের কোর্ট রোডস্থ স্বপ্নলোক-ড্যাজল সহ ফ্যাশন হাউজের ছোট-বড় সব মার্কেট গুলোতে লেগে আছে উপচে পড়া ভিড়। গ্রামের মানুষজন এখন শহরমুখী। ফলে অন্যান্য বারের মতো এবার, সাধারণ কেনাকাটাও বেশ জমে উঠেছে। গত বুধবার (২২ জুন) দিনভর শহরের পৌর আধুনিক সুপার মার্কেট, সিটি সেন্টার, পুরাতন সুপার মার্কেট, আনিছ প¬াজা, এফএ টাওয়ার, বি.বাড়িয়া টাওয়ার, নিউ মার্কেট, হকার্স মার্কেট, আল-আমিন প¬াজা ও আশিক প¬াজা ঘুরে সব নামকরা ফ্যাশন হাউজ সহ ঈদ কেনাকাটার অনেক ভীড়। সকল দোকানী খুব একটা বেশী অলস সময় কাটাতে হচ্ছে না বলে জানান দোকানীরা। ড্যাজল ফ্যাশনের বিক্রেতা বলেন, ঈদ সামনে রেখে পর্যাপ্ত পরিমানে মালামাল সরবরাহ করা হয়েছে। ছেলেদের পোষাকের মধ্যে বাহুবলী-টু, কাটাপ্পা ও কাবিল প্যান্টের চাহিদা বেশি। জান্নাত ফ্যাশন হাউজের শরীফ মিয়া বলেন, দেশী-বিদেশী যার যার চাহিদা অনুযায়ী কাপড়ের প্রতি আগ্রহ ভালই চলছে। এবছর সুলতান সুলেমান সিরিয়ালে নায়িকা চরিত্রের হুররাম সুলতানের নামে বাজারে আসা ‘হুররাম সুলতান পোষাক ভালো বিক্রি হচ্ছে। তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অন্যান্যবার থেকে এবার ভাল ব্যবসা হবে বলে বিক্রেতারা আশা করছেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?