,

এবার হ্যাপির ধার্মিক জীবন নিয়ে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগে বাংলাদেশি লেখক কাসেম বিন আবুবাকারকে নিয়ে একটি প্রতিবেদন করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি। এই লেখকের ‘ইসলামি প্রেমের উপন্যাস’ নিয়ে পক্ষে-বিপক্ষে হয়েছে প্রচুর আলোচনা আর সমালোচনা। এবার সাবেক বাংলাদেশি অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির ধর্মীয় জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলো বার্তাসংস্থাটি।

এএফপির বরাত দিয়ে সেই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। ২২ বছর বয়সী এই তরুণী কীভাবে একজন নায়িকা থেকে ইসলাম ধর্মের প্রচারত হলেন- সেই ঘটনা তুলে ধরেছে এএফপি। এক সময় আটসাট পোশাক পরা হ্যাপি এখন বোরকা ছাড়া নিজের জন্য অন্য কোনও পোশাকের কথা ভাবতেও পারেন না। এএফপি লিখেছে- ২২ বছর বয়সী এই তরুণীর ঘটনা থেকে বোঝা যায়, ইসলামি মূল্যবোধ দিন দিন বাংলাদেশের মূলে শেকড় গাড়ছে।

ইতিমধ্যে নিজের বদলে যাওয়া জীবন নিয়ে ‘হ্যাপি থেকে আমাতুল্লাহ’ নামের একটি বই লিখেছেন তিনি। সামাজিকমাধ্যমে ধর্মপ্রচারের কাজ করেন বাংলাদেশের সাবেক এই নায়িকা। তার প্রকাশিত বইটিও পেয়েছে পাঠকপ্রিয়তা। চলতি মাসেই প্রকাশিত হয়েছে ‘হ্যাপি থেকে আমাতুল্লাহ’। এরই মধ্যে বিক্রি হয়েছে কয়েক হাজার কপি। বইটি পুনঃপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রকাশনী সংস্থাটি।

এ বিষয়ে মাকতাবাতুল আজহার নামে একটি ইসলামি প্রকাশনীর মালিক মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, ‘সারা দেশ থেকে আমরা একের পর এক বইটির অর্ডার পাচ্ছি। সবাই জানতে চায়, কী জিনিস তাকে সেলিব্রেটির জীবন থেকে একজন খাঁটি মুসলিমের সাধারণ জীবনের দিকে নিয়ে গেল।

২০১৩ সালে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ নামের একটি ছবিতে অভিনয় করে বিতর্কিত হন হ্যাপি। অশ্লীলতার অভিযোগ ছিল ছবিটির বিরুদ্ধে। পরে ফাঁস হয় তার সঙ্গে ক্রিকেটার রুবেলের প্রেমকাহিনী। হ্যাপি অভিযোগ করেন তার সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল রুবেলের। বিষয়টি নিয়ে কলঙ্কও কম হয়নি।

তবে সেই জীবন থেকে সরে এসেছেন তিনি। কালো বোরকায় নিজেকে আবৃত করে এখন ধর্ম প্রচারে ব্যস্ত হ্যাপি। তাবলিগ জামাতের সদস্য হওয়ার পর অতীতের সব সম্পর্কে ইতি টেনেছেন এই নারী। এ সম্পর্কে তার সাক্ষাৎকার নেয়া আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘ওই রাতে তিনি ফেসবুকে দেয়া তার কয়েক হাজার ছবি ডিলিট করে দেন। এরপর তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেন।’

তিনি আরও বলেন, ‘তিনি তার নাম বদলে রাখেন আমাতুল্লাহ। বোরকা পরতে শুরু করেন। এখন নিজের হাত-পা ঢেকে রাখেন মোজা দিয়ে।’

আগের জীবনে ইতি টানা প্রসঙ্গে হ্যাপি তার বইতে লিখেছেন, ‘আমি একটি সদ্যোজাত শিশুর মতো বোধ করলাম। এখন আগের জীবনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। সেটা ছিল অন্যজনের জীবন।’

এএফপি তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশে দিন দিন মডারেট ইসলাম চর্চা বাড়ছে। ‘হ্যাপি থেকে আমাতুল্লাহ’র পাঠকপ্রিয়তা তার সর্বশেষ প্রমাণ।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে