,

নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতজুড়ে যোগাসন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টিকে উপেক্ষা করেই আন্তর্জাতিক যোগ দিবস উপলেক্ষ্যে খোলা ময়দানে যোগাসন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে লক্ষ্ণৌয়ের আম্বেদকর সভাস্থলে বিশাল যোগ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মোদির সঙ্গে অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরাসহ প্রায় ৫৫ হাজার মানুষ।

লক্ষ্ণৌয়ের রামাবাঈ ময়দানে যোগাসনের বসার আগে ভাষণ দেন মোদি। যোগার প্রতি দেশের মানুষের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। তবে শুধু ফিট থাকাটাই নয়, আত্মশুদ্ধির জন্যও যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

তিন বছর আগে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবসের মর্যাদা দেয় জাতিসংঘ। বর্তমানে বিশ্বের ১৮০টি দেশে আন্তর্জাতিক যোগদিবস পালিত হচ্ছে। ভারতীয়দের কাছেও যোগের গুরুত্ব অনেক বেড়েছে। আগের থেকে অনেক বেশি মানুষ যোগব্যায়ামে আগ্রহী হয়েছে।

বৃষ্টিকে উপেক্ষা করেই লক্ষ্ণৌয়ের পাশাপাশি দিল্লির বহু জায়গায় রেইনকোট ও ছাতা মাথায় দিয়ে যোগাসনে অংশ নিতে দেখা যায় বহু মানুষকে। দিল্লির নেহেরু পার্ক, লোধি গার্ডেন, তালকোটরা স্টেডিয়াম, ইন্ডিয়া গেটসহ একাধিক জায়গায় যোগের আসর বসে। রাজধানী দিল্লির কনট প্লেসে রীতিমতো উৎসবের চেহারা নেয়। সেখানে নানা রঙের ম্যাট পেতে সাধারণ মানুষের সঙ্গেই যোগায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, দিল্লির লেফট্যানেন্ট গভর্নর অনিল বাইজল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী রাম নাথ কোবিন্দ।

আহমেদাবাদে যোগগুরু রামদেবের সঙ্গে যোগাসন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গুয়াহাটিতে যোগাসনের অংশ নেন অাসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দিল্লিতে মার্কিন দূতাবাসেও যোগ দিবসে অংশ নেন দূতাবাসের কর্মকর্তারা।

ভারতের কাশ্মীরের লাদাখে সমতলের চেয়ে ১৮০০০ ফুট উচ্চতায় প্রায় মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই সীমান্তের দায়িত্বে থাকা সেনারাও যোগাসনে অংশ নেন। মুম্বাইতে বিমান বহনকারী যুদ্ধযাহাজ আইএনএস বিক্রমাদিত্যর ওপরেই নৌবাহিনীর কর্মকর্তারা যোগব্যায়াম করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে