,

২০ কোটি মার্কিন নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একেই বলে ভুল! আর সেই ভুলের মাশুল গুণতে হচ্ছে ২০ কোটি মার্কিন নাগরিককে। চাঞ্চল্যকর এমন ঘটনার পর রীতিমত চাপে পড়েছেন ২০ কোটি মার্কিন নাগরিক।

অসাবধনতাবশতই মূলত এই ঘটনা ঘটেছে। রিপাবলিকান ন্যাশনাল কমিটির পক্ষ থেকে ডিপ রুট অ্যানালিটিক্স নামে এক মার্কেটিং সংস্থাকে প্রায় ৬১ শতাংশ মার্কিন নাগরিকের তথ্য সংগ্রহের বরাত দেওয়া হয়েছিল। টেকনোলজি নিউজ ওয়েবসাইট ‘গিজমোডো’ গেছে, আর তা করতে গিয়েই দুর্ঘটনাবশত সেই সব তথ্য ফাঁস হয়ে গেছে।

আমেরিকার ইতিহাসে এমন কেলেঙ্কারির ঘটনা এই প্রথম। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি তাদের ধর্ম, জাত, রাজনৈতিক প্রবণতা সবই প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক ব্যবহারের উপর নিয়ন্ত্রণ, গর্ভপাতের অধিকারের, স্টেম সেল নিয়ে গবেষণার মতো বিতর্কিত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কী মতামত ছিল, তাও ফাঁস হয়ে গিয়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিস্থিতি ঠিক করার চেষ্টা হচ্ছে। ফাঁস হয়ে যাওয়া তথ্য দিয়ে যাতে কেউ কোনো ভুল কাজ করতে না পারে তা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে