,

রোজা রাখার কারণে ১০০ জনকে গ্রেফতার!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় নিয়ম কানুন পালনে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। জিনজিয়াং প্রদেশে রমজান মাসে রোজা করা যাবে না। এই মর্মে জারি করা নিয়ম লঙ্ঘন করায় ১০০ জনকে গ্রেফতার করেছে চীনা সরকার।

জানা গেছে, বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে নাশকতার অভিযোগ উঠেছে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে। সেই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। চীনা সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ। এমনকী উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন চালানোরও অভিযোগ উঠেছে।

উল্লেখ্য জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। এমনই তথ্য বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে