,

মধ্য আফ্রিকায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৫০

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সই হওয়ার একদিন পর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাঙ্গুই প্রদেশের রাজধানী ব্রিয়া শহরে মঙ্গলবার এ সংঘর্ষ হয়েছে।

ব্রিয়া শহরের মেয়র নগরীর রাস্তায় লাশের সারি পড়ে থাকার খবর দিয়েছেন। সোমবার ইতালির রাজধানী রোমে দেশটির সরকার ও ১৪টি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিতে তাৎক্ষণিকভাবে অস্ত্রবিরতি বাস্তবায়নের কথা বলা হয়েছিল।

সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পনের বিনিময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করার লক্ষ্যে ওই চুক্তি সই হয়। কিন্তু সংবাদদাদারা বলেছেন, এ চুক্তি মেনে চলার ব্যাপারে এসব গোষ্ঠীর মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। গত কয়েক বছরে এ ধরনের একাধিক চুক্তি লঙ্ঘন করে সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।

২০১৩ সালে মধ্য আফ্রিকা প্রজতন্ত্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে সংঘর্ষ চলছে। এর ফলে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে