,

জাতিসংঘকে বৃদ্ধাঙুলি দেখিয়ে আবার বসতি নির্মাণে ইসরায়েল

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের সবশেষ প্রস্তাবকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ শুরু করেছে ইসরায়েল।

গায়ের জোরে ইসরায়েলের বসতি বিস্তারকে অবৈধ বলা হয়েছে জাতিসংঘের প্রস্তাবে এবং এ ধরনের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থি। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে ১৯৯২ সালের পর এই প্রথম পশ্চিম তীরে আবার বসতি নির্মাণ করছে ইসরায়েল।

রামাল্লাহ শহরের কাছে এমেক শিলোতে নতুন বসতি নির্মাণ করছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে তাদের জন্য ‘সম্মান’ হিসেবে উল্লেখ করেছেন।

নেতানিয়াহু বলেন, ‘কয়েক দশক পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জুডেয়া ও সামারিয়ায় (বাইবেলে উল্লেখিত পশ্চিম তীরের নাম) বসতি নির্মাণ করতে পারা আমার জন্য সম্মানের।’

নেতানিয়াহু বলেন, ‘বসতির জন্য আমাদের মতো ভালো সরকার হয় না এবং ভবিষ্যতেও হবে না।’ একই ধরনের দাম্ভিক উচ্চারণ করেছেন দেশটির সামরিকবিষয়ক মন্ত্রী আভিগদর লিবারম্যান। গত সপ্তাহে তিনি বলেন, ‘১৯৯২ সালের পর পশ্চিম তীরের এবারের বসিত নির্মাণ কার্যক্রম হবে সবচেয়ে বড়।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে