,

সৌদির নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভাতিজা মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে তার স্থলে দেশটির নতুন যুবরাজ হিসেবে ছেলে উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। বুধবার সকালে তিনি এ ঘোষণা দেন।

৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ ঘোষণার মাধ্যমে দেশটির সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার নির্বাচনের পথটি পরিষ্কার করে দিলেন বাদশা সালমান।

সৌদির বার্তা সংস্থা এসপিএ জানায়, সদ্য ঘোষিত যুবরাজকে উপ-প্রধানমন্ত্রীর পদ দেয়া হয়েছে। তিনি বর্তমানে সৌদির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে দেশটির তেলভিত্তিক অর্থনীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়ে পর্যটনসহ অন্যান্য খাত থেকে আয় বাড়ানোর মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন।

২০১৫ সালে বাদশাহ আব্দুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়। ৫৭ বছর বয়সী মুহাম্মদ বিন নায়েফ দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান।

সিংহাসনে আরোহনের পর বাদশাহ সালমান তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে উপ-যুবরাজের উপাধিতে ভূষিত করেন। সিংহাসনে আরোহণের ক্ষেত্রে বিপুলসংখ্যক উত্তরাধিকার যুবরাজকে পেছনে ঠেলে তাকে সামনের কাতারে নিয়ে আসা হয়। এমন কিছু ঘটতে পারে তা অনেকেরই ধারণা ছিল। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে