বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি গ্রেফতার

news-image

অান্তর্জাতিক ডেস্ক : আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি সি.এস.কারনানকে (৬২) গ্রেফতার করল পশ্চিমবঙ্গের পুলিশ। আজ দুপুরের দিকে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তল্লাশির সময় তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের ক্রিমিনাল ইন্সভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর সদস্যরা। কোয়েম্বাটোর থেকে তাকে নিয়ে যাওযা হয়েছে চেন্নাইয়ে। আগামীকাল সকালের দিকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হতে পারে বলে খবরে জানানো হয়।

কোয়েম্বাটুরের পুলিশ কমিশনার এ. অমররাজ জানান, ‘কোয়েম্বাটুরের কাছে মাদুকারাইয়ের একটি আবাসন থেকে কারনানকে গ্রেফতার করা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে কারিগরি সহায়তা দিয়েছিলাম এবং তারাই ওই আবাসন থেকে কারনানকে গ্রেফতার করে।

কারনানের জন্ম ১৯৫৫ সালের ১২ জুন। আইনজীবী হিসাবে ১৯৮৩ সালে তামিলনাড়ুর বার কাউন্সিলে যোগ দেন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি। কিন্তু মাদ্রাজ হাইকোর্টের শীর্ষ বিচারপতিসহ কয়েকজনের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ তোলার কারণে ২০১৬ সালের ১১ মার্চ কলকাতা হাইকোর্টে তাঁকে স্থানান্তরিত করা হয় কারনানকে। তাঁর অভিযোগ ছিল একজন দলিত সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাকে লক্ষ্য করা হচ্ছে।

উল্লেখ্য, আদালত অবমাননার দায়ে গত ৯ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি কারনানকে ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। কারনানকে কারাগারে পুরতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (ডিজি)-কেও নির্দেশ দেয় শীর্ষ আদালতের বিচারপতি জে.এস. খেহরের নেতৃত্বে সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ। কিন্তু ওই দিন থেকেই কার্যত গা ঢাকা দেয় কারনান। আদালতের গ্রেফতারি পরোয়ানার নির্দেশের কপি হাতে নিয়ে কলকাতার নিউটাউনে যে বাড়িতে কারনান থাকতেন, সেখানে হাজির হলেও খালি হাতে ফিরে আসতে হয় পুলিশকে। এরপর সূত্র মারফত রাজ্য পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা কখনও চেন্নাই, কখনও অন্ধ্রপ্রদেশে তার খোঁজে যায় কিন্তু কোথাও পাওয়া যায় নি। এমনকি সীমান্ত পেরিয়ে তিনি বাংলাদেশ বা নেপালে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলেও দাবি করেছিলেন কারনানের অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী পিটার রমেশন। কারনানকে ধরতে একটি বিশেষ দলও গঠন করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরই মধ্যে গত ১২ জুন বিচারপতির পদ থেকে অবসর নেন কারনান। অবশেষে এদিন দুপুরে তাঁর সন্ধান পায় পুলিশ। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু