,

লন্ডন অগ্নিকাণ্ড: পাঁচ দিন পর একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচদিন পর এক সিরিয়ান পরিবারকে জীবিত উদ্ধার করেছে পুলিশ কর্তৃপক্ষ। সিরিয়ান পরিবারটির পাঁচ সদস্যকে নিরাপদে জীবিত উদ্ধারকে অলৌকিক ঘটনা বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৯ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে টাওয়ারের ভেতরে আটকে পড়ে তাদের সকলেরই মৃত্যু হয়েছে।

কুদাইরের পরিবার নামে পরিচিত উদ্ধারকৃত পরিবারের মধ্যে তিনজন তরুণীও রয়েছে। পরিবারটি উন্নত জীবনের আশায় যুদ্ধাক্রান্ত সিরিয়া থেকে ব্রিটেনে পালিয়ে এসেছিলে। পরিবারটি টাওয়ারের প্রায় মধ্যভাগের ওপরের অংশে এক ফ্ল্যাটে থাকতেন। তাদের ইংরেজি ভাষা শিক্ষিকা ক্যাথেরিন লিন্ডসে পরিবারটির নিখোঁজের ব্যাপারে জানিয়েছিলেন।

এ ঘটনার তদন্ত কমিটির প্রধান মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কন্ডি এ জীবিত উদ্ধারের ঘোষণা দেন। কিন্তু উদ্ধারকৃত পরিবারের পরিচয় প্রকাশ করেননি তিনি। গত বুধবার রাত একটার দিকে ল্যাটিমার রোডে অবস্থিত গ্রেনফেল টাওয়ারে দেশটির ইতিহাসে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে