,

আইএসকে বাঁচাতেই সিরীয় বিমান ধ্বংস করেছে আমেরিকা

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে আমেরিকার বিরুদ্ধ জাতিসংঘে অভিযোগ করেছে দামেস্ক। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবাদের প্রতি ওয়াশিংটনের সহায়তা দেয়ার বিষয় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে।

রাকা নগরীর উপকণ্ঠে রবিবার সিরীয় বিমান বাহিনীর এসইউ-২২ বিমানকে ভূপাতিত করে মার্কিন নৌবাহিনীর এফ/এ-১৮ সুপার হরনেট। সিরিয়ার বিমানটি তখন আইএসবিরোধী অভিযানে জড়িত ছিল। এ থেকে পরিষ্কার হওয়া যায় যে, আইএসকে রক্ষার জন্যই সিরীয় বিমানটি ধ্বংস করেছে আমেরিকা।

এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পৃথক দু’টি চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিমানটিকে গুলি করে ভূপাতিত করে দেয়ার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের সত্যিকার চেহারা এবং গোপন লক্ষ্য প্রকাশিত হয়েছে।

এ ছাড়া, মধ্যপ্রাচ্যে পশ্চিমা কর্মসূচি বাস্তবায়নে সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশের বিষয়ও প্রকাশিত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। সূত্র : আলজাজিরা

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে