,

সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০ জঙ্গি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার দেইর আজ-জোরে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৫০ জঙ্গি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত এসব জঙ্গির মধ্যে ছয়জন ছিল লিবিয়ার নাগরিক। এছাড়া আবু আসেম আল-লিবি এবং আব্দুল কাদের আল-ফারানির মতো কয়েকজন জঙ্গি কমান্ডারও এ হামলায় নিহত হয়েছে।

রবিবার রাতে দেইর আজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরে আইএসের এক ঘাঁটিতে ছয়টি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের রাজধানী তেহরানে গত ৭ জুন আইএসের সন্ত্রাসী হামলায় ১৮ জন নিহত হওয়ার প্রতিশোধ নিতে ওই হামলা চালায় আইআরজিসি।

ইরানের দাবি, ইরাকের আকাশসীমা অতিক্রম করে ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে বাকি পাঁচটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে