,

ইরাকে ফরাসি ও কুর্দি সাংবাদিক নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি মসুলে মাইন বিস্ফোরণে ফরাসি সাংবাদিক স্টেফান ভিলেনেউভে ও কুর্দি সাংবাদিক বখতিয়ার আদাদ নিহত হয়েছেন। মঙ্গলবার সরকারি টিভি চ্যানেল ফ্রান্স টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান একথা জানিয়েছেন।

ফ্রান্স টেলিভিশন ও সাংবাদিকদের অধিকার বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, সোমবার ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীতে এ বিস্ফোরণে স্টেফান ভিলেনেউভে ও বখতিয়ার আদাদ নিহত হন। এছাড়া, অপর দুই ফরাসি সাংবাদিক আহত হয়েছেন।

ফ্রান্স টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় তাদের চ্যানেলের সকল কর্মকর্তা কর্মচারী স্টেফান ভিলেনেউভের স্ত্রী সোফি, তার চার সন্তান, পরিবার এবং স্বজনদের প্রতি গভীর শোক এবং সহমর্মিতা প্রকাশ করেছেন।

এদিকে, ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকার মিডিয়া গ্রুপ দ্যা মেট্রো সেন্টার ফর জার্নালিস্ট রাইটস অ্যান্ড অ্যাডভোকেসি আদাদের মৃত্যু সম্পর্কে বলে, ‘আরেকজন সাংবাদিক সত্য প্রচারের শিকার হয়েছেন।’ এর আগেও মসুলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনবার আহত হয়েছিলেন আদাদ। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে