,

কলম্বিয়ায় ২ ডাচ সাংবাদিক অপহৃত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উত্তরাঞ্চলে দুই ডাচ সাংবাদিককে অপহরণ করেছে সন্দেহভাজন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহীরা। দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে সন্দেহভাজন ইএলএনের বিদ্রোহীরা কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় নটর দ্যা সান্তান্ডারের আল-তারা থেকে রিপোর্টার ডার্ক জোহানেস বোল্ট (৬২) এবং তার ক্যামেরাম্যান ইউজেনিও আর্নেস্ট ফোলেন্ডাকে (৫৮) অপহরণ করে।

তারা দু’জন ডাচ টেলিভিশনের স্পুরলুস নামের একটি অনুষ্ঠানের জন্য কাজ করছিলেন। বেশিরভাগ সময় তারা ভেনেজুয়েলা সীমান্তের ‘ই তাররা’ এলাকায় সংবাদ সংগ্রহ করতেন। কয়েকদিন ধরে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই এলাকায় ইএলএন গোষ্ঠী অত্যন্ত সক্রিয়।

কয়েক বছর আগে, ওই দুজন সাংবাদিক নেদারল্যান্ডসে আশ্রিত কলম্বিয়ার এক শিশুর মাকে খুঁজছিলেন। কলম্বিয়ার সরকারি কর্তৃপক্ষ টুইট করে ওই দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন। দেশটির সেনাবাহিনী জানায়, তাদের খুঁজতে তারা বিশেষ বাহিনীকে ওই এলাকায় পাঠিয়েছে।

বামপন্থী গেরিলা গ্রুপ ইএলএন টুইটারে জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে গ্রুপটি কাউকে অপহরণের কথা স্বীকারও করেনি, আবার প্রত্যাখানও করেনি।

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে ওই একই অঞ্চল থেকে ইএলএনের বিদ্রোহীরা কলম্বিয়া বংশোদ্ভূত এক স্প্যানিশ সাংবাদিক ও কলম্বিয়ার দুই টিভি রিপোর্টারকে অপহরণ করে। অবশ্য পরে তাদেরকে মধ্যস্থতাকারীদের হাতে হস্তান্তর করা হয়। সূত্র: এএফপি ও বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে