,

৪০ বছর পর বাবা-মেয়ের প্রথম সাক্ষাৎ!

news-image

অনলাইন ডেস্ক : জন্মের ৪০ বছর পর এক বাবার সাথে সাক্ষাৎ হয়েছে তার মেয়ের। বাবা মার সম্পর্ক ভেঙে যাওয়ার পর মায়ের সঙ্গে চলে যায় ওই মেয়ে। কিন্তু তার মা কখনো তার বাবার পরিচয় তাকে বলেননি। মায়ের কাছ থেকে সামান্য তথ্য নিয়ে হন্য হয়ে খুঁজেছেন বাবাকে। অবশেষে বাবা দিবসের এক সপ্তাহ আগে নিজের বাবাকে খুঁজে পেয়ে দারুণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড।

জানা যায়, মা তার মেয়েকে বাবার সম্পর্কে শুধু এটুকুই বলেছিলেন যে, তার বাবা নিউ জার্সির ক্লিফসপার্কে থাকেন, সেখানে একটি বারে কাজ করেন আর তার নামের প্রথম অংশ আল। ১৯৭৬-৭৭ সালে তার মায়ের সঙ্গে সম্পর্ক থাকাকালে সেখানে কাজ করতেন আল।

এই এতটুকু তথ্য নিয়েই ৪০ বছর পরে বাবাকে খুঁজে বের করার মিশনে নামেন মেয়ে জিল জাস্টামোন্ড। ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করেন সেই বারটিকে। এরপর সেই বারের তৎকলীন মালিকের খোঁজ পান। তাকে পেয়ে জিল জানতে চান, আল প্রথম নামের অংশের কাউকে তিনি চিনতেন কিনা। জিলের কথা শুনে বুঝে ফেলেন আল আনুনজিয়াটার কথাই হয়তো মেয়েটি বলছে।

জিলকে তিনি জানান, তিনি তাকে চেনেন। এরপর তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন মেয়ের। মেয়ের কথা জানতে পেরে মেয়ের সঙ্গে দেখা করেন বাবা। ৪০ বছর পর প্রথম দেখা হয় বাবা-মেয়ের। দু’জনেই আবেগে কেঁদে ফেলেন। বাবা দিবসের এক সপ্তাহ আগে নিজের বাবাকে খুঁজে পেয়ে দারুণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড। আর বাবা বলেন, আর কখনো হারাতে চাই না মেয়েকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে