,

‘তাড়াতাড়ি করেন, আমি মারা যাচ্ছি’

news-image

নিউজ ডেস্ক : ‘তাড়াতাড়ি করেন, আমি মারা যাচ্ছি।’ মৃত্যুর আগে এভাবেই বাঁচার আকুতি জানিয়েছিলেন ইভান ফান্দিনো। স্পেনের বাসিন্দা ইভান পেশায় একজন ম্যাটাডোর (ষাঁড়ের সঙ্গে লড়াই করেন যিনি)। ফ্রান্সের একটি ষাঁড়ের লড়াই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইভান। লড়াইয়ের সময় গুরুতর আহত হন তিনি।  পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সময় গত শনিবার আহত হন ইভান। ষাঁড়ের আক্রমণে কিডনি ও ফুসফুসে আঘাত পান তিনি। সে সময় অন্য ম্যাটাডোররা তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। ওই সময়ে ব্যথায় কাতরে ইভান বলছিলেন, ‘তাড়াতাড়ি কর, আমি মারা যাচ্ছি।’

ওই দিনই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ইভান সেদিন লড়েছিলেন ‘প্রভেচিতো’ নামে একটি ষাঁড়ের সঙ্গে। লড়াইয়ে গুরুতর আহত হয় ষাঁড়টিও। পরে সেটিকে মেরে ফেলা হয়।

এ বিষয়ে ওই ষাঁড় লড়াই আয়োজকদের একজন বলেন, ‘ষাঁড়ের আক্রমণের মুহূর্তে ইভান বেশ বিভ্রান্ত ও বিস্মিত হয়ে পড়েছিলেন। তবে উপস্থিত দর্শক সব স্বাভাবিক আছে ভেবে আনন্দ করছিলেন। কিন্তু পরে আমরা বুঝতে পারলাম, ইভানের আঘাত গুরুতর। সঙ্গে সঙ্গে আমরা অন্য ম্যাটাডোর ও চিকিৎসকদের নিয়ে তাঁর দিকে ছুটে যাই।’

১৪ বছর বয়সেই ষাঁড়ের লড়াইয়ে হাত পাকানো শুরু করেন ইভান। এরপর ২০০৫ সালে পেশাদার হিসেবে লড়াইয়ের মাঠে নামেন তিনি। এর আগেও ষাঁড়ের আক্রমণে দুবার আহত হয়েছেন ইভান।

ইভানকে নিয়ে এক বছরের কম সময়ে ষাঁড় লড়াইয়ে দুজনের মৃত্যু হলো। এর আগে গত বছরের জুলাইয়ে স্পেনে ভিক্টর ব্যারিও নামের এক ম্যাটাডোর ষাঁড়ের সঙ্গে লড়াই করতে গিয়ে নিহত হন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে