,

ভারতে বিজেপির দলিত নেতা হতে যাচ্ছেন রাষ্ট্রপতি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)বিহারের গভর্নর রাম নাথ কোবিন্দের নাম ঘোষণা করেছে । সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ তার নাম ঘোষণা করেছেন।

রামনাথ কোবিন্দ কানপুর থেকে উঠে আসা বিজেপির দলিত নেতা। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন। ২০১৫ সালে তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। পেশায় আইনজীবী ৭১ বছরের কোবিন্দ দিল্লিতে প্র্যাকটিস করতেন।

অমিত শাহ জানিয়েছেন, বিজেপির পার্লামেন্টারি দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কোবিন্দের নাম চূড়ান্ত হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রার্থীর নাম জানিয়েছেন। ২৩ জুন কোবিন্দ তার মনোনয়নপত্র জমা দেবেন। তবে কতোজন প্রার্থীর মধ্য থেকে কোবিন্দের নাম চূড়ান্ত করা হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি বিজেপি প্রধান।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে