,

মধ্য আকাশে জন্ম নেয়ায় আজীবন বিনামূল্যে আকাশভ্রমণ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরব থেকে প্লেনে ভারত যাবার পথে এক শিশু জন্ম নেয়ায় তাকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দিয়েছে জেট এয়ারওয়েজ। ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ এ ঘোষণা দেয়।

নির্ধারিত সময়ের আগেই আকাশপথে থাকা অবস্থায় প্রসব বেদনা শুরু হয় ওই শিশুর মায়ের। বিমান তখন মাটি থেকে ৩৫ হাজার ফুঁট উচুতে। বিমানে নেই কোনো ডাক্তার আর তৎক্ষণাৎ মাটিতে নামাও অসম্ভব।

অগত্যা এগিয়ে আসেন বিমানের এক ক্রু এবং অপর আরেক যাত্রী। এরা দুজনেই ছিলেন প্রশিক্ষিত নার্স। তাদের সাহায্যেই প্রায় ৩৫ হাজার ফুঁট (১০ হাজার ৬৮৮ মিটার) উঁচুতে মধ্য আকাশে জন্ম নিলো এক শিশু। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ মুম্বাই পৌঁছনোর পরপরই মা ও শিশুকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে।

এরপর জেট এয়ারওয়েজ এক বিবৃতিতে ওই শিশুকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দেয়ার ঘোষণা দেয়। এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪২ হাজার ফুট উঁচুতে এক শিশুর জন্ম হয়েছিল। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে