,

বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়িয়ে

news-image

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্যমতে, ২০১৬ সালে বিশ্বে শরণার্থী, রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও অভ্যন্তরীভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়িয়ে গেছে। যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ২০১৫ সালের এই সংখ্যা ছিলো তিন কোটি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, এই পরিসংখ্যান আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার একটা হতাশাজনক ব্যর্থতাই প্রকাশ করে।
তিনি বলেন, ‘মনে হচ্ছে, এই বিশ্ব শান্তি বজায় স্থাপনে ব্যর্থ হচ্ছে। দেশে দেশে পুরোনো সব বিরোধ অব্যাহতভাবে দীর্ঘতর হচ্ছে এবং নতুন বিরোধ দেখা দিচ্ছে, যার ফলে মানুষ ভিটেবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেৃবাধ্য হয়ে ঘরবাড়ি ছাড়ার বিষয়টি সেই যুদ্ধেরই প্রতীক, যা শেষ হয় না।’
বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টির বিষয়ে সতর্ক করে গ্রান্ডি বলেছেন, বিশ্বের মোট জনসংখ্যার ৮৪ শতাংশ দরিদ্র ও মধ্যম আয়ের দেশে বাস করছে। তিনি বলেন, ‘আমি কীভাবে আফ্রিকা, মধ্য এশিয়া ও এশিয়ার দরিদ্র দেশগুলোকে বলব তোমরা শরণার্থী নাও, যখন উন্নত দেশগুলো তাদের আশ্রয় দিতে চায় না।’
জাতিসংঘ আশা করছে, বর্তমান এই শরণার্থী পরিস্থিতি উন্নত দেশগুলোকে শান্তি ও পুনর্গঠনের বিষয়ে নতুন করে ভাবতে সহায়তা করবে।
সাড়ে ছয় কোটি ঘরছাড়া মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ। ৪ কোটি ৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও ২৮ লাখ রাজনৈতিক আশ্রয়প্রত্যাশী। শরণার্থীদের মধ্যে ৫৫ লাখই সিরিয়ার নাগরিক। আফগানিস্তানের ২৫ লাখ ও দক্ষিণ সুদানের ১৪ লাখ শরণার্থী রয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে